প্রকল্প নথি

প্রকল্পের জন্য নির্ধারিত জমি সংক্রান্ত দলিল পত্র

০১। মূল দলিলের ফটোকপি।
০২। বায়া দলিলের ফটোকপি।
০৩। সি.এস/আর.এস/এস.এ ও বি.এস এর মাঠপর্চা।
০৪। হালনাগাদ খাজনা পরিশোধের কাগজপত্র।
০৫। বিদ্যুৎ বিল/ওয়াসা বিল/পৌর ট্যাক্সের ফটোকপি।
০৬। মাঠপর্চার ম্যাপ।
০৭। সম্পত্তি বন্ধকি নয় এই মর্মে সার্টিফিকেট [সাব রেজিষ্টার অফিস হইতে (NFC)]।
০৮। স্থানীয় সার্ভেয়ার কর্তৃক সত্যায়িত বিস্তারিত মূল নকশা/অবিকল নকল।
০৯। মালিকের হলফনামা।
১০। মালিকের ভোটার আইডি কার্ড।
১১। পাসপোর্টের ফটোকপি (যদি থাকে)।
১২। স্থানীয় ওয়ার্ড চেয়ারম্যান/কমিশনারের সার্টিফিকেট (জমির স্বত্ব সম্পর্কীয়)।
১৩। মালিক নিজে উপরোক্ত ঋণের জন্য তাহার সম্পত্তি স্বজ্ঞানে আবেদনকারীর
পক্ষে ব্যাংকে বন্ধক দিতে রাজি আছেন এই মর্মে স্বীকৃতিমূলক এফিডেভিট।
১৪। ডি.সি/ অন্যান্য কর্তৃপক্ষ কর্তৃক একোয়ার ভুক্ত নহে এই মর্মে
CDA সার্টিফিকেট (প্রয়োজনীয় ক্ষেত্রে) অথবা ব্যাংকের চাহিদা অনুযায়ী CDA ছাড়পত্র।

ব্যক্তিগত ও ব্যবসা সংক্রান্ত দলিলপত্র

০১। জাতীয় পরিচয়পত্র/ভোটার আইডি কার্ডের ফটোকপি।
০২। পাসপোর্টের ফটোকপি (যদি থাকে)।
০৩। চার কপি সম্প্রতিকালের পাসপোর্ট সাইজ ছবি (Lab Copy)।
০৪। বৈধ ট্রেড লাইসেন্সের ফটোকপি।
০৫। TIN সার্টিফিকেট, প্রাপ্তি স্বীকার সনদ ও আয়কর রিটার্ন দাখিল সনদ।
০৬। আয়কর পরিশোধের সার্টিফিকেট (IT-1OB)
০৭। ভ্যাট রেজিষ্ট্রেশনের সার্টিফিকেট।
০৮। প্রয়োজনীয় পার্টনার শিপের এগ্রিমেন্ট (প্রয়োজন হলে)।
০৯। কোম্পানীটি লিমিটেড হইলে জয়েন্ট ষ্টক কোম্পানী হইতে রেজিষ্ট্রেশন
সার্টিফিকেট, মেমোরেন্ডাম এন্ড আর্টিকেলস অফ এসোসিয়েশন,
সার্টিফিকেট অব ইন কর্পোরেশন।
১০। ব্যবসা সংক্রান্ত অভিজ্ঞতার সার্টিফিকেট (ব্যাংক কর্তৃক)।
১১। গত ৩ বছরের ব্যবসায় সংক্রান্ত/ হিসাবের অডিট রিপোর্ট/
কোম্পানীর দেনা পাওনার বিস্তারিত বিবরণ।
১২। বিভিন্ন C/B সমূহের ফটোকপি (যদি করা থাকে)।
১৩। ব্যাংক ষ্টেটমেন্ট বিগত দুই বৎসর থেকে অদ্য পর্যন্ত।
১৪। ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট ব্যাংক কর্তৃক।
১৫। কোন চেম্বারের সদস্য হইলে তাহার সার্টিফিকেট ।
১৬। কোন আন্তর্জাতিক কোম্পানীর লোকাল এজেন্ট হইলে তাহার সার্টিফিকেট।
১৭। CIB ক্লিয়ার (দায়মুক্ত) থাকিতে হইবে।