০১। পরিবেশ বান্ধব প্রকল্পের ক্ষেত্রে প্রকল্পের নামে খতিয়ানভুক্ত নিজস্ব জায়গা থাকা আবশ্যক। প্রকল্পের বিনিয়োগের ক্ষেত্রে ১৫ শতাংশ হইতে ৪০ শতাংশ নিজস্ব (Equity) বিনিয়োগ অন্তর্ভুক্ত থাকিলে, বাকি অর্থায়ন প্রকল্পের বরাবরে ঋন প্রদানকারী সংস্থা সহায়তা করিতে পারে। এক্ষেত্রে গ্রীন প্রকল্পের অধীনে থাকিতে হইবে।
০২। পরিবেশ বান্ধব প্রকল্পগুলোর ক্ষেত্রে আর্থিক সংস্থা হইতে কিছু কিছু প্রকল্পের ক্ষেত্রে (Incentive) পাওয়ার সম্ভাবনা রয়েছে।
০৩। উক্ত ঋনের সময়সীমা সর্বোচ্চ ১০ বৎসর মেয়াদী হতে পারে। তার মধ্যে প্রকল্পের ধরণ অনুযায়ী সর্বোচ্চ ২ বছরের মত উন্নয়নের সময় সীমা প্রদান করা যেতে পারে। অবশ্যই প্রকল্পের উন্নয়নের সময়ের মধ্যে ঋণ প্রদানকারী সংস্থা ঋণের বরাবরে কোন বকেয়া টাকা গ্রহণ করিবার সম্ভাবনা নেই।
০৪। প্রকল্পের বরাবরে ঋণ পরিশোধের ক্ষেত্রে এক মাস/ তিনি মাস ও ছয় মাসের কিস্তি হারে আর্থিক প্রতিষ্ঠান গ্রাহকের নিকট হইতে ঋণের টাকা গ্রহণ করিতে পারে।
০৫। প্রকল্পের ধরন অনুযায়ী ঋণের সুদের হার ২ শতাংশ হইতে ৯ শতাংশ পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারণ হইতে পারে। যদি প্রকল্পের অধীনে ঋণটি পৃথিবীর যে কোন বাহিরের দেশে থেকে সরাসরি আনা হয় তবে উক্ত ঋণটি বাস্তবায়ন করা যেতে পারে। সেই ক্ষেত্রে ১.৫% হইতে ২% হারে প্রকল্পটি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
০৬। যে কোন পরিবেশ বান্ধব প্রকল্পের ক্ষেত্রে ৩০০ শতাংশ জমি থেকে ১০০০ শতাংশ জমি প্রকল্পের নিজ নামে খতিয়ানভুক্ত থাকিলে, উক্ত প্রকল্প বাস্তবায়ন করা যেতে পারে।
০৭। যে কোন প্রকল্পে ঋণ কার্যক্রম সমাপ্তির জন্য ৯০-১২০ কার্যদিবস বাধ্যতা মূলক। সেই ক্ষেত্রে প্রকল্পটি লিমিটেড কোম্পানীর নামে নিবন্ধন থাকিতে হইবে।
০৮। কোম্পানীর চুক্তিনামার শুরু হইতে ঋণের কার্যক্রম সমাপ্তি হওয়া পর্যন্ত ২য় পক্ষের নিকট হইতে ১ম পক্ষ কোন সার্ভিস চার্জ গ্রহনের সম্ভাবনা নেই। ঋণটি সমাপ্তির পর গ্রাহক ঋণের টাকা গ্রহণ করার পর ১ম পক্ষকে চুক্তিনামায় উল্লেখিত সার্ভিস চার্জ প্রদান করিবেন।
০৯। এক্ষেত্রে প্রকল্পের সকল সার্ভে লে-আউট ডিজাইন, ড্রইং, সয়েল টেস্ট সহ ২০-২৫টি প্রকল্পের সার্ভেসহ অন্যান্য কার্যক্রম আন্তর্জাতিক মানসম্পন্ন আর্থিক প্রতিষ্ঠান হইতে তাদের নিয়োগ প্রাপ্ত প্রতিষ্ঠান দ্বারা কার্যক্রম সম্পন্ন করিতে হইবে। এক্ষেত্রে যাবতীয় সার্ভিস চার্জ ২য় পক্ষ বহন করবেন।
১০। প্রকল্পের ক্ষেত্রে শুরু থেকে প্রকল্পের ট্রায়াল প্রোডাকশন পর্যন্ত ১ম পক্ষ মতামতের ভিত্তিতে যে কোনো সার্ভিস প্রদান করিতে পারে। সেই ক্ষেত্রে উদ্যোক্তাকে অবশ্যই আলাদা আলাদা সার্ভিস চার্জ প্রদান করিতে হইবে।
বিঃ দ্রঃ উক্ত প্রকল্পের নিয়মগুলোর ঋণ প্রদানকারী ঋণ সংস্থার পক্ষ থেকে যে কোন সময় পরিবর্তন বা পরিবর্ধন হইতে পারে। সেই ক্ষেত্রে গ্রাহকের বরাবরে কর্তৃপক্ষ চিঠির মাধ্যমে জানিয়ে দিবেন ।